সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক কানাডায় উঠে গেল বিধিনিষেধ, কাজ করা যাবে যত ঘণ্টা খুশি

কানাডায় উঠে গেল বিধিনিষেধ, কাজ করা যাবে যত ঘণ্টা খুশি

কানাডায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ওপর কর্মঘণ্টার নির্দিষ্ট সময়সীমা তুলে নিচ্ছে দেশটির সরকার। অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার এমন ঘোষণা দেন।

এতদিন বিদেশি শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ ছিল কানাডায়। নতুন নিয়ম অনুযায়ী পোস্ট সেকেন্ডারির শিক্ষার্থীরা চলতি বছরের ১৫ নভেম্বর থেকে ইচ্ছেমতো কাজের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে এটি কার্যকর থাকবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এটিকে স্থায়ী করা হবে কিনা এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে কানাডা সরকার। বর্তমানে ৫ লাখের বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করছেন।  

খুঁজুন