শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন কানে ঐশ্বরিয়ার দ্যুতি

কানে ঐশ্বরিয়ার দ্যুতি

দুই দশক ধরে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত মুখ ঐশ্বরিয়া রাই। মূলত আন্তর্জাতিক প্রসাধনী পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেই কানে হাজির হন তিনি।

কানে অংশ নেওয়া তারকাদের মধ্যে বরাবরই আলোচনায় থাকেন তিনি। তার ফ্যাশনের প্রশংসাও হয় প্রচুর, তবে মাঝে মাঝে ট্রলও হয়। মা হওয়ার পর মুটিয়ে যাওয়ার পরও ট্রলের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু তিনি কখনই এসবে পাত্তা দেননি।

এ বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবেও সমহিমায় হাজির সাবেক এ বিশ্বসুন্দরী। এরইমধ্যে বিভিন্ন লুকে কানের লালগালিচায় দেখা গেছে তাকে। তার ফ্যাশনও নজর কেড়েছে সবার।

খুঁজুন