রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কাপ্তাই-আসামবস্তী সড়কে সিএনজিতে আগুন দিল আঞ্চলিক দলের সন্ত্রাসীরা

কাপ্তাই-আসামবস্তী সড়কে সিএনজিতে আগুন দিল আঞ্চলিক দলের সন্ত্রাসীরা

উচিংছা রাখাইন,রাঙ্গামাটি ঃ

রাঙ্গামাটি-আসামবস্তি টু কাপ্তাই সড়কে মাসিক চাঁদা না দেওয়ার অভিযোগে পাহাড়ের একটি আঞ্চলিক দলের সন্ত্রাসীরা একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিক্সা সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঐ সড়কের আগরবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, এলাকাটি রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের মধ্যে পড়েছে বলে জানান তিনি।

এদিকে খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, আমরা ঘটনার সংবাদ পেয়ে সাড়ে ১১টার দিকে ঐ সড়কে গিয়ে সিএনজির আগুন নেভাতে সক্ষম হই এবং সিএনজির ইঞ্জিন বাঁচাতে পারলেও ততক্ষণে সিএনজির বাকি অংশটুকু আগুনে পুড়ে যায়। 

ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই ৭আর ই ব্যাটালিয়নের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং এলাকায় টহল জোর করা হয়


পুড়ে যাওয়া সিএনজির চালক রাঙ্গামাটি তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা মোঃ কামাল হোসেন জানান, ৪ থেকে ৫ জনের জেএসএস (মূল দল) সমর্থিত সশস্ত্র সন্ত্রাসীরা গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কিনা জিজ্ঞেস করে। তাঁরা মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চাইলে আমি না মারার জন্য কাকুতি মিনতি করি। তাদেরকে ১ হাজার টাকা দিতে চাইলেও তারা তা না শুনে সিএনজিটি'তে আগুন লাগিয়ে দিয়ে তারা চলে যায়। ঘটনার সময় উক্ত সিএনজি চালক ২ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটি হতে কাপ্তাই এর দিকে আসছিলেন বলে তিনি জানান।

চালক মোঃ কামাল হোসেন এর কাছে এই বিষয়ে থানায় কোন অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, আমি বর্তমানে কাপ্তাই নতুনবাজার এলাকায় অবস্থান করছি এবং বিষয়টি রাঙ্গামাটি জেলা অটোরিক্সা চালক সমিতির নেতৃবৃন্দকে অবহিত করেছি।

কাপ্তাই নতুনবাজার  সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে রাঙ্গামাটি জেলা সিএনজি চালক সমিতির অভিযোগ দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

খুঁজুন