শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মহানগর কাপ্তাই লেক ভ্রমণে রাঙ্গাতরীর যাত্রা শুরু

কাপ্তাই লেক ভ্রমণে রাঙ্গাতরীর যাত্রা শুরু

রাঙ্গামাটি থেকে পর্যটকদের কাপ্তাই লেক ভ্রমণের পরিপূর্ণতা দিতে রাঙ্গাতরী নামে নতুন একটি হাউজ বোট প্রমোদতরী যাত্রা শুরু করেছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মিজানুর রহমান গতকাল বুধবার সকালে শহীদ মিনার এলাকায় পর্যটন নৌ অবতরণ ঘাটে রাঙ্গাতরীর উদ্বোধন করেন।
এ সময় রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকতার আহমেদ, উদ্যোক্তা তোফায়েল আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকসহ রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক প্রমোদতরী ঘুরে দেখেন।
জেলা প্রশাসক বলেন, সবুজ পাহাড় বেষ্টিত রাঙ্গামাটির কাপ্তাই লেকের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে রাঙ্গাতরী পর্যটকদের মাঝে রাঙ্গামাটি ভ্রমণের আনন্দ জোগাবে। কাপ্তাই হ্রদে নৌভ্রমণে রাঙ্গাতরী পাহাড়ের পর্যটন উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কাপ্তাই হ্রদে নৌভ্রমণে রাঙ্গাতরী বেশ কিছু স্পটে ঘুরতে পর্যটকদের সুবিধা দেবে।

উদ্যোক্তারা জানান, নির্দিষ্ট প্যাকেজে নৌভ্রমণের মাধ্যমে ঘুরতে পারবেন পর্যটকরা। সুভলং ঝরনাসহ লেকবেষ্টিত প্রাকৃতিক পাহাড়ি এলাকা ভ্রমণ, লেকে রাঙ্গাতরী রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ ও রাত্রীযাপনের ব্যবস্থা রাখা হয়েছে। রাঙ্গামাটি ভ্রমণে পর্যটকদের স্বল্প বাজেটের মধ্যে সবচেয়ে মানসম্মত সার্ভিস দেয়া হবে বলে তারা জানান।

খুঁজুন