উচিংছা রাখাইন কায়েস, রাঙ্গামাটি :
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় রবিবার (৮ জানুয়ারী) সন্ধা ৬.৩০ মিনিটে আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছে।
নিহতরা হলেন মোঃ ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মোঃ রিফাত (০৭)। এছাড়া এঘটনায় ওই পরিবারের গৃহবধু মোছাঃ সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে। তারা সকলেই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে দুইজন সদস্য নিহত হয়েছে এবং বাড়ির গৃহবধু একজন সদস্য গুরুতর আহত হয়েছে। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন। তিনি জানান, ঠিক কেন বা কিসের মাধ্যম থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম আসছে তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।
এবিষয়ে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনির অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। এবং ওখান থেকে লোহা ভেবে কুড়িয়ে এনেছিলে। যেগুলো আজকে বিস্তোরিত হয়েছে। সেখানে কিছু ওই লোহার অংশ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় দুইজন বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার পূর্বের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
কাপ্তাইয়ে বিস্ফোরনে ঘটনায় বাবা ছেলের মৃত্যু : গুরুতর আহত মা
কাপ্তাইয়ে বিস্ফোরনে ঘটনায় বাবা ছেলের মৃত্যু : গুরুতর আহত মা
উচিংছা রাখাইন কায়েস, রাঙ্গামাটি :রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় রবিবার (৮ জানুয়ারী) সন্ধা ৬.৩০ মিনিটে আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন মোঃ ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মোঃ রিফাত (০৭)। এছাড়া এঘটনায় ওই পরিবারের গৃহবধু মোছাঃ সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে। তারা সকলেই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় আকর্ষিক বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা
ও ছেলে দুইজন সদস্য নিহত হয়েছে এবং বাড়ির গৃহবধু একজন সদস্য গুরুতর আহত হয়েছে। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন। তিনি জানান, ঠিক কেন বা কিসের মাধ্যম থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম আসছে তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।এবিষয়ে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ
পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনির অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। এবং ওখান থেকে লোহা ভেবে কুড়িয়ে এনেছিলে। যেগুলো আজকে বিস্তোরিত হয়েছে। সেখানে কিছু ওই লোহার অংশ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় দুইজন বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার পূর্বের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত