রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেফতার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৮ সেপ্টেম্বর বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান আসামিকে আদালতে হাজির কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহীদ খান মামলার ঘটনাস্থলে (‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল বৈঠক) উপস্থিত থেকে ঘটনার সঙ্গে জড়িত আছে বলে জানা গেছে। মামলাটি তদন্তাধীন। এ অবস্থায় মামলাটি সুষ্ঠ তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং নাম-ঠিকানা যাচাই না হওয়ায় পর্যন্ত আসামিকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন।
পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার রাজধানী ইস্কাটন এলাকা থেকে শহীদ খানকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ‘গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি’ বন্ধে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ওই সংগঠন গত ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠান শুরু হয় সকাল ১১টায়। এর মধ্যেই এক দল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন।
এক পর্যায়ে তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেন। হট্টগোলকারীরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও আবদুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন উপ-পরিদর্শক আমিরুল ইসলাম।
কারাগারে সাবেক সচিব আবু আলম শহীদ খান
কারাগারে সাবেক সচিব আবু আলম শহীদ খান
রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গ্রেফতার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৮ সেপ্টেম্বর বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান আসামিকে আদালতে হাজির কারাগারে আটক রাখার আবেদন করেন।আবেদনে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহীদ খান মামলার ঘটনাস্থলে (‘মঞ্চ ৭১’ আয়োজিত গোলটেবিল বৈঠক) উপস্থিত থেকে ঘটনার সঙ্গে জড়িত আছে বলে জানা গেছে। মামলাটি তদন্তাধীন। এ অবস্থায় মামলাটি সুষ্ঠ
তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং নাম-ঠিকানা যাচাই না হওয়ায় পর্যন্ত আসামিকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন।পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে সোমবার রাজধানী ইস্কাটন এলাকা থেকে শহীদ খানকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ (ডিবি)।মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ‘গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি’ বন্ধে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ওই সংগঠন গত ২৮ আগস্ট সকাল ১০টায় একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠান শুরু
হয় সকাল ১১টায়। এর মধ্যেই এক দল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন।এক পর্যায়ে তারা অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেন। হট্টগোলকারীরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে অতিথিদের অনেককেই বের করে দেওয়া হলেও আবদুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন উপ-পরিদর্শক আমিরুল ইসলাম।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত