জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতির মামলায় কারাগারে থাকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানের মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অসুস্থ্য স্ত্রী রুমকি জুমান। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের মালিবাগ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান জুমান তালুকদারের স্ত্রী রুমকি জুমান বলেন,তার স্বামী জুমান তালুকদার বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক। বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে ৮ বছর দায়িত্ব পালন করেছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী হয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
গত বছরের ২৮ নভেম্বর মেয়াদোউর্ত্তীন্ন কমিটি ভেঙ্গে দিয়ে শাহীনা বেগমকে সভাপতি ও ইসমাইল হোসেন বাবুল তালুকদারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আ’লীগের কমিটি ঘোষনা দেয় জেলা আওয়ামীলীগ। ২৩ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি সংবাদ প্রচার হয়। সেই সংবাদটি আমার স্বামী জুমান তালুকদার তার ফেইসবুক আইডিতে শেয়ার করেন। এই ঘটনায় তার উপর ক্ষিপ্ত হন আওয়ামীলীগ সভাপতি শাহীনা বেগম। ২৫ ডিসেম্বর রাতে আওয়ামীলীগ সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আসলে রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছেন তিনি। তাকে চক্রান্ত করে মিথ্যা মামলায় ফাসাঁনো হয়েছে।
তিনি আরো বলেন সড়ক দূর্ঘটনায় আহত হয়ে আমি ও আমার ছোট মেয়ে প্রায় দেড় মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ১ ফেব্রুয়ারি ঢাকা হাসপাতালের সামনে থেকে আমার স্বামী ভাইস চেয়ারম্যান জুমান তালুকদারকে আটক করে ডিবি পুলিশ। সে এখন জামালপুর জেল হাজতে রয়েছেন। গত কয়েকদিন আগে অস্্রপাচারের পর বাড়িতে এসে দুই মেয়েকে নিয়ে অনেক কষ্টে আছি। জুমান তালুকদার ছাড়া আমাদের দেখভালের কেউ নেই। এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও স্বামীর নি:শর্ত মুক্তি দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি শাহীনা বেগম বলেন,আমার বাসায় ডাকাতি হয়েছে। নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে গেছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি কাউকে আসামী করে মামলা করিনি এমনকি জুমান তালুকদার কেউ আসামী করিনি। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে। এছাড়া সরকারি বাহিনীর একাধিক সংস্থ্যা মাঠে কাজ করছে বলে জানি। এখানে আমাকে দোষারোপ করার কোন কারন দেখিনা।
কারাগারে থাকা ভাইস চেয়ারম্যানের মুক্তি চেয়ে স্ত্রী’র সংবাদ সম্মেলন
কারাগারে থাকা ভাইস চেয়ারম্যানের মুক্তি চেয়ে স্ত্রী’র সংবাদ সম্মেলন
জামালপুর প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতির মামলায় কারাগারে থাকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানের মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন অসুস্থ্য স্ত্রী রুমকি জুমান। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের মালিবাগ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান জুমান তালুকদারের স্ত্রী রুমকি জুমান বলেন,তার স্বামী জুমান তালুকদার বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক। বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে ৮ বছর দায়িত্ব পালন করেছেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত প্রার্থী হয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। গত বছরের ২৮ নভেম্বর মেয়াদোউর্ত্তীন্ন কমিটি ভেঙ্গে দিয়ে শাহীনা বেগমকে সভাপতি ও ইসমাইল হোসেন বাবুল তালুকদারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আ’লীগের
কমিটি ঘোষনা দেয় জেলা আওয়ামীলীগ। ২৩ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি সংবাদ প্রচার হয়। সেই সংবাদটি আমার স্বামী জুমান তালুকদার তার ফেইসবুক আইডিতে শেয়ার করেন। এই ঘটনায় তার উপর ক্ষিপ্ত হন আওয়ামীলীগ সভাপতি শাহীনা বেগম। ২৫ ডিসেম্বর রাতে আওয়ামীলীগ সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আসলে রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছেন তিনি। তাকে চক্রান্ত করে মিথ্যা মামলায় ফাসাঁনো হয়েছে। তিনি আরো বলেন সড়ক দূর্ঘটনায় আহত হয়ে আমি ও আমার ছোট মেয়ে প্রায় দেড় মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ১ ফেব্রুয়ারি ঢাকা হাসপাতালের সামনে থেকে আমার স্বামী ভাইস চেয়ারম্যান জুমান তালুকদারকে আটক করে ডিবি পুলিশ। সে
এখন জামালপুর জেল হাজতে রয়েছেন। গত কয়েকদিন আগে অস্্রপাচারের পর বাড়িতে এসে দুই মেয়েকে নিয়ে অনেক কষ্টে আছি। জুমান তালুকদার ছাড়া আমাদের দেখভালের কেউ নেই। এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও স্বামীর নি:শর্ত মুক্তি দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি শাহীনা বেগম বলেন,আমার বাসায় ডাকাতি হয়েছে। নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে গেছে। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি কাউকে আসামী করে মামলা করিনি এমনকি জুমান তালুকদার কেউ আসামী করিনি। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করছে। এছাড়া সরকারি বাহিনীর একাধিক সংস্থ্যা মাঠে কাজ করছে বলে জানি। এখানে আমাকে দোষারোপ করার কোন কারন দেখিনা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত