শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত কাশিমপুর কারাগারে শিশু ও মহিলা হাজতিরা পেলেন ঈদ উপহার

কাশিমপুর কারাগারে শিশু ও মহিলা হাজতিরা পেলেন ঈদ উপহার

সদরুল আইন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সাথে থাকা শিশু ও নারী হাজতিদের ঈদ উপহার হিসেবে নতুন পোশাক দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

শুক্রবার (২৯ এপ্রিল) কারাগারের ভেতরে গিয়ে আটক থাকা নারী ও শিশুদের হাতে ঈদের নতুন ওই পোশাক তুলে দেন তিনি।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নারী হাজতিদের সঙ্গে ৮৪ জন শিশু রয়েছে। 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নারী হাজতিদের শাড়ি এবং শিশুদের জন্য নতুন পোশাক উপহার হিসেবে দেওয়া হয়। 

ঈদের নতুন পোশাক পেয়ে কারাগারে বন্দি সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে।

এছাড়াও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর বন্দিদের পবিত্র ঈদের পোশাক পৌছে দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন প্রমুখ।

খুঁজুন