ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হঠাৎ ভারী বৃষ্টিতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং ২০০ জনের বেশি নিখোঁজ।হিমালয় অঞ্চলে এক সপ্তাহেরও একটু বেশি সময়ের মধ্যে এটাই দ্বিতীয় বড় প্রাকৃতিক বিপর্যয়। খবর রয়টার্সের।
এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার ছাসোটি শহরে। তীর্থযাত্রা পথে অনেক তীর্থযাত্রী এখানে বিরতি নিয়ে থাকেন। মাত্র এক সপ্তাহ আগে হিমালয় অঞ্চলের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ভেসে গিয়েছিল।
কর্মকর্তারা বলেন, বন্যায় তীর্থযাত্রীদের জন্য তৈরি কমিউনিটি কিচেন ও নিরাপত্তা পোস্ট ভেসে যায়। এটি ছিল মাচাইল মাতার মন্দিরগামী পথে বিরতির জায়গা।
এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অনেক তীর্থযাত্রী দুপুরের খাবারের জন্য জড়ো হয়েছিলেন। তাদের প্রায় সবাই পানির স্রোতে ভেসে গেছেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, খবরটি দুঃখজনক ও সত্য। তবে যেখানে ক্লাউডবার্স্ট (প্রবল বৃষ্টি) হয়েছে, সেখান থেকে সঠিক তথ্য আসতে সময় লাগছে।
কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ৪৬ জন নিহত, নিখোঁজ ২০০
কাশ্মীরে প্রবল বৃষ্টিতে ৪৬ জন নিহত, নিখোঁজ ২০০
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হঠাৎ ভারী বৃষ্টিতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন এবং ২০০ জনের বেশি নিখোঁজ।হিমালয় অঞ্চলে এক সপ্তাহেরও একটু বেশি সময়ের মধ্যে এটাই দ্বিতীয় বড় প্রাকৃতিক বিপর্যয়। খবর রয়টার্সের।এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলার ছাসোটি শহরে। তীর্থযাত্রা পথে অনেক তীর্থযাত্রী
এখানে বিরতি নিয়ে থাকেন। মাত্র এক সপ্তাহ আগে হিমালয় অঞ্চলের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ভেসে গিয়েছিল।কর্মকর্তারা বলেন, বন্যায় তীর্থযাত্রীদের জন্য তৈরি কমিউনিটি কিচেন ও নিরাপত্তা পোস্ট ভেসে যায়। এটি ছিল মাচাইল মাতার মন্দিরগামী পথে বিরতির জায়গা।এক কর্মকর্তা
গণমাধ্যমকে বলেন, অনেক তীর্থযাত্রী দুপুরের খাবারের জন্য জড়ো হয়েছিলেন। তাদের প্রায় সবাই পানির স্রোতে ভেসে গেছেন।জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, খবরটি দুঃখজনক ও সত্য। তবে যেখানে ক্লাউডবার্স্ট (প্রবল বৃষ্টি) হয়েছে, সেখান থেকে সঠিক তথ্য আসতে সময় লাগছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত