ইয়াশফি রহমান: ২৯ দল ঠিক হয়েছিল আগেই। বাছাইপর্ব পেরিয়ে আসা এই দলগুলোকে নিয়ে গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।
বাকি ৩ দলেরও গ্রুপ ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই ৩ দল কারা হবে, তার অপেক্ষা ছিল প্লে-অফ ম্যাচগুলোর জন্য। মঙ্গলবার রাতে শেষ হয়েছে প্লে-অফের লড়াই। শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্য দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম।
গত ৬ জুন ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে নাম লিখিয়েছে ওয়েলস। ১৪ জুন আন্তমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
বাকি ছিল আরেকটি দল। মঙ্গলবার রাতে ৩২তম দল হিসেবে কাতারের টিকিট পেয়েছে কোস্টারিকা। আন্তঃমহাদেশীয় প্লে-অফে তারা ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
এবারের বিশ্বকাপ মহাযজ্ঞ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর থেকে। ফাইনাল ১৮ ডিসেম্বর।
কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত
কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত
ইয়াশফি রহমান: ২৯ দল ঠিক হয়েছিল আগেই। বাছাইপর্ব পেরিয়ে আসা এই দলগুলোকে নিয়ে গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।বাকি ৩ দলেরও গ্রুপ ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই ৩ দল কারা হবে, তার অপেক্ষা ছিল
প্লে-অফ ম্যাচগুলোর জন্য। মঙ্গলবার রাতে শেষ হয়েছে প্লে-অফের লড়াই। শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্য দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম।গত ৬ জুন ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে নাম লিখিয়েছে ওয়েলস। ১৪ জুন
আন্তমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।বাকি ছিল আরেকটি দল। মঙ্গলবার রাতে ৩২তম দল হিসেবে কাতারের টিকিট পেয়েছে কোস্টারিকা। আন্তঃমহাদেশীয় প্লে-অফে তারা ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে।এবারের বিশ্বকাপ মহাযজ্ঞ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর থেকে। ফাইনাল ১৮ ডিসেম্বর।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত