শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা কাতার বিশ্বকাপই হতে পারে রোনালদোর শেষ !

কাতার বিশ্বকাপই হতে পারে রোনালদোর শেষ !

ইয়াসফি রহমান:ক্রিস্টিয়ানো রোনালদোর কাতার বিশ্বকাপে খেলার পথে একমাত্র বাধা এখন উত্তর মেসেডোনিয়া। আর একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে পর্তুগাল। ধারণা করা হচ্ছে, যদি পর্তুগাল উত্তীর্ণ হতে পারে কাতার বিশ্বকাপই হতে পারে রোনালদোর শেষ বিশ্বকাপ।

রোনালদো অবশ্য এখনই নিজের শেষ দেখছেন না। ম্যাচপূর্ব সংবাদসম্মলনে থামার সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানিয়েছেন সিআর সেভেন। রোনালদো বলেন, আমি নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব। যদি আমি আরও খেলতে চাই, তবে আমি খেলব।

লড়াইটা কঠিন এবং হারলেই বিদায়। তবে জয় ভিন্ন আর কিছু ভাবছেন না রোনালদো, এটা ফাইনাল এবং আমরা প্রস্তুত। আমরা কি ফেবারিট? এটা আমি ভালো বুঝি না। তবে ঘরের মাঠে কিংবা অ্যাওয়েতে আমি নিজেকে সব সময় ফেবারিট বলেই মনে করি। আমরা জানি যে, যদি আমরা জিতি তবে আমরা বিশ্বকাপে খেলতে পারব। যদি হেরে যাই তবে বাদ পড়ব। ইতিবাচক থাকা এবং ম্যাচ জেতাটা আমাদের কর্তব্য।

ইতালিকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন মেসেডোনিয়া। তবে ফাইনালে কোনো চমক হবে না বলে জানিয়েছেন রোনালদো, ‘পর্তুগাল ছাড়া বিশ্বকাপ হয় না। এখানে কোনো ব্যক্তি নেই। আমরা একটা দল। মেসেডোনিয়া অনেক ম্যাচে চমকে দিয়েছে

খুঁজুন