মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কবিগুরুর জন্মোৎসবে যাত্রাপালার নামে চলছে অর্ধ-উলঙ্গ নাচ

কবিগুরুর জন্মোৎসবে যাত্রাপালার নামে চলছে অর্ধ-উলঙ্গ নাচ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় কবিগুরুর জন্মোৎসবে যাত্রাপালার নামে চলছে অর্ধ-উলঙ্গ নাচ, যতই রাত গভীর হয় ততই বাড়ে নগ্নতা

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে আয়োজীত যাত্রাপালার নামে  অশ্লীলতা অর্ধ-উলঙ্গ নারীদেহ পদর্শন সহ রাত বাড়ার সাথে সাথে নগ্নতার মাত্রাও বেরে যাওয়ার অভিযোগ উঠেছে।

গত পহেলা জুন থেকে ''আনন্দ অপেরা'' যাত্রা মঞ্চ নামে এই নগ্ন নৃত্য চলছে। 

স্থানীয়রা বলছেন, এমন উলঙ্গ নৃত্য বন্ধ না হলে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে। 

স্থানীয় সূত্রে ও সরেজমিনে জানা যায়, গত ৮ মে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আয়োজন হিসেবে পতিসরে ৩ দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার মধ্য দিয়ে রবীন্দ্র জন্মোৎসব শেষ হয়। এরপর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের রবীন্দ্র ভক্ত দাবী করে রবীন্দ্র জন্মোজয়ন্তীর নামে জেলা প্রশাসক বরাবর মাসব্যাপী পতিসর এলাকায় যাত্রাপালার আবেদন করে অনুমতি নেয়। যেখানে গ্রামীণ যাত্রাপালা পরিবেশনের জন্য ''আনন্দ অপেরা'' যাত্রা পালার নামে গত পহেলা জুন থেকে অর্ধ নগ্ন নৃত্য পরিবেশন করা হচ্ছে। এমন কি রাত যতই গভীর হওয়ার সাথে সাথে নগ্ন নাচও বেড়ে যায়। যাত্রার নামে ২শ' টাকা থেকে ৬' টাকা পর্যন্ত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। টিকেট কেটে যাত্রা পান্ডেলে প্রবেশের পর মাত্র ১০টাকার বিনিময়ে কিছু দর্শক নৃত্য শিল্পীদের বিশেষ স্থানে হাত দেবার দৃশ্যও চোখে পরাম মতো। 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব এর নামে এমন অশ্লীলতায় এলাকাবাসী ও সচেতন মহল ব্যাপক ক্ষোভ প্রকাশ করে অতিদ্রুত যাত্রাপালার নামে নগ্ন নাচ বন্ধ সহ কবিগুরুর নামকে কুলষিত করায় এর সঙ্গে জড়িতদের বিচার দাবী করেছেন।

পতিসর এলাকার স্থানিয় আবাদুস সামাদ বলেন, জীবনে যাত্রা দেখেছি অনেকবার। কিন্তু এমন নগ্ন নৃত্য দেখিনি কখনো। এ নৃত্য বন্ধ না হলে এলাকার যুব  সমাজ হবে বিপদ গামী, পড়বে ধ্বংসের মুখে।

এলাকার যুবক আকাশ হোসেন বলেন, যেখানে যাত্রা মঞ্চ তৈরী করা হয়েছে তার ২০ গজ দূরেই রথীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এর সীমানা ও ১০০ গজ দূরে একটি হাফেজিয়া মাদ্রাসা রয়েছে। রাতভর চলছে গানের তালে তালে নগ্ন নাচ। অতিদ্রুত এসব বন্ধে প্রশাসনের পদক্ষেপ প্রয়োজন। 

তবে আয়োজনকারীরা প্রভাবশালী হওয়ায় স্থানিয় বা এলাকার কেউ প্রতিবাদ করার সাহস ও পাচ্ছেনা। উলঙ্গ বা অর্ধনগ্ন নৃত্য চললেও জেলা ও উপজেলা প্রসাশনের ভূমিকা নিরব।

এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, যাত্রায় অশ্লীলতার বিষয়ে জানতে পেরে বৃহস্পতিবার ভোরে তাৎক্ষণিক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক সহ উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

খুঁজুন