মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কবুতরের বাচ্চার জন্য বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

কবুতরের বাচ্চার জন্য বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

হাজীগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি :

 কবুতরের বাচ্ছা বিড়ালে খেয়ে ফেলে তাই বিড়ালকে ধরার জন্য বিদ্যুতের তার কবুতরের বাসার চারদিকে জড়িয়ে দেন। সেই তারে জড়িয়ে বিদ্যুৎতায়িত হয়ে পড়েন মমিন মিজি (৭০)। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী নূর জাহান বেগম (৬০)। নূর জাহান বেগম নিজে ও এ সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন। বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষনা করেন।  শুক্রবার (২ জুন) বিকালে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়ীতে। নিহত মমিন মিজি এ বাড়ির মৃত আ. গফুর মিজির ছেলে।  নিহত দম্পতি ১ ছেলে ও ৩ মেয়ের জনক-জননী।

খোঁজ নিয়ে জানা যায়,

 মমিন মিজি বাড়ীতে কবুতর পালতেন। কবুতরের বাচ্চা বিড়ালে খেয়ে ফেলায় কবুতরের বাসার দু’পাশে বিদ্যুতের তার প্যাচিয়ে রেখেছেন। এদিন বিকালে তিনি  কবুতরের বাসায় কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় পাশে অবস্থানকারী স্ত্রী নূরজাহান তাকে উদ্ধার করতে গিয়ে তিনি ও বিদ্যাৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান দু'জনে।  কিছু পরো বাড়ীর লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে, তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করেছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়ার প্রকৃয়া চলছে।

খুঁজুন