মাঝরাতে টানটান নাটকে পতন হয়েছে ইমরান সরকারের। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে হবেন, সেই জল্পনায় ভেসে উঠছে একাধিক নাম। সোমবারই (১১ এপ্রিল) পাক অ্যাসেম্বলি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অধিবেশনে বসছে। তারপর স্থির হবে পরবর্তী পাক প্রধানমন্ত্রী।
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামীকাল দুপুর ২টায় হাউসের সদস্যরা আবার বৈঠকে বসবেন। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে। অ্যাসেম্বলি অধিবেশনে সভাপতিত্ব করা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের আয়াজ সিদিক জানান, রবিবার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩টায় শুরু হবে ‘স্ক্রুটিনি’। প্রথমে কাল সকাল ১১টায় একটি অধিবেশনে বসার আহ্বান জানান সাদিক। বলেন, তারপর পরই শুরু হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। পরে অবশ্য পাকিস্তান পার্লামেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানানো হয় অধিবেশন হবে এদিন দুপুর ২টায়।
কে হচ্ছেন নতুন পাক প্রধানমন্ত্রী, এই জল্পনায় একাধিক নাম ভেসে এলেও দৌড়ে এগিয়ে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ ইমরান সরকারের পতনের পর জানান, বদলার রাজনীতিতে বিশ্বাসী করেন না। প্রধানমন্ত্রীর চেয়ারে বসার দৌড়ে আছেন আর এক বিরোধী নেতা বিলাওয়াল ভুট্টো।
সূত্র : আনন্দবাজার
কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী
মাঝরাতে টানটান নাটকে পতন হয়েছে ইমরান সরকারের। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে হবেন, সেই জল্পনায় ভেসে উঠছে একাধিক নাম। সোমবারই (১১ এপ্রিল) পাক অ্যাসেম্বলি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অধিবেশনে বসছে। তারপর স্থির হবে পরবর্তী পাক প্রধানমন্ত্রী।পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামীকাল দুপুর ২টায় হাউসের সদস্যরা আবার বৈঠকে বসবেন। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে। অ্যাসেম্বলি অধিবেশনে সভাপতিত্ব
করা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের আয়াজ সিদিক জানান, রবিবার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩টায় শুরু হবে ‘স্ক্রুটিনি’। প্রথমে কাল সকাল ১১টায় একটি অধিবেশনে বসার আহ্বান জানান সাদিক। বলেন, তারপর পরই শুরু হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। পরে অবশ্য পাকিস্তান পার্লামেন্টের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে জানানো হয় অধিবেশন হবে এদিন
দুপুর ২টায়।কে হচ্ছেন নতুন পাক প্রধানমন্ত্রী, এই জল্পনায় একাধিক নাম ভেসে এলেও দৌড়ে এগিয়ে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ ইমরান সরকারের পতনের পর জানান, বদলার রাজনীতিতে বিশ্বাসী করেন না। প্রধানমন্ত্রীর চেয়ারে বসার দৌড়ে আছেন আর এক বিরোধী নেতা বিলাওয়াল ভুট্টো। সূত্র : আনন্দবাজার
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত