শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে যে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার ঘোষণা দিয়েছেন দেশটির স্পিকার।
এক বিবৃতিতে মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, আগামী সাত দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা।
গোতাবায়া রাজাপাকসে নতুন প্রশাসনের হাতে গ্রেপ্তার হওয়া এড়াতেই পদত্যাগ করার আগে শ্রীলঙ্কা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যাওয়া গোতাবায়া পরে সেখান থেকে পৌঁছান সিঙ্গাপুরে।
সেখান থেকে তার পদত্যাগপত্র পাঠানোর খবর পেয়ে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোয় বিক্ষোভকারীরা নেচে-নেচে আনন্দ করেছে। বিবিসিকে এক বিক্ষোভকারী বলেন, আমরা যারপরনাই খুশি। এটি জয়ের মুহূর্ত বলেই আমরা মনে করছি।
সিঙ্গাপুর সরকার বলেছে, গোতাবায়াকে ব্যক্তিগত সফরে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন না সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন, তা এখনো স্পষ্ট নয়।
প্রসঙ্গত, স্বাধীনতার পর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার মানুষ দেশের এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোতাবায়া এবং তার পরিবারকে দায়ী করে আসছে।
কে হচ্ছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ?
কে হচ্ছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ?
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর থেকে যে পদত্যাগপত্র পাঠিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার ঘোষণা দিয়েছেন দেশটির স্পিকার।এক বিবৃতিতে মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেন, আগামী সাত দিনের মধ্যে নতুন একজন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কা।গোতাবায়া রাজাপাকসে নতুন প্রশাসনের হাতে গ্রেপ্তার হওয়া এড়াতেই পদত্যাগ করার আগে শ্রীলঙ্কা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন
বলে ধারণা করা হচ্ছে। দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপে পালিয়ে যাওয়া গোতাবায়া পরে সেখান থেকে পৌঁছান সিঙ্গাপুরে।সেখান থেকে তার পদত্যাগপত্র পাঠানোর খবর পেয়ে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোয় বিক্ষোভকারীরা নেচে-নেচে আনন্দ করেছে। বিবিসিকে এক বিক্ষোভকারী বলেন, আমরা যারপরনাই খুশি। এটি জয়ের মুহূর্ত বলেই আমরা মনে করছি।সিঙ্গাপুর সরকার বলেছে, গোতাবায়াকে
ব্যক্তিগত সফরে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন না সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন, তা এখনো স্পষ্ট নয়।প্রসঙ্গত, স্বাধীনতার পর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কার মানুষ দেশের এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট গোতাবায়া এবং তার পরিবারকে দায়ী করে আসছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত