একমাস সিয়াম সাধনা শেষে আগামীকাল
বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। তীব্র গরমের মধ্যে রোজা শেষে ঈদের দিনের আবহাওয়া
কেমন থাকবে সে বিষয়ে আগ্রহ সবার।
বুধবার (১০ এপ্রিল)
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভূইয়াঁ ঈদের দিনের আবহাওয়া নিয়ে
বিস্তারিত জানিয়েছেন।
আবহাওয়াবিদ ড. শামীম
হাসান ভূইয়াঁ বলেন, ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে। শুষ্ক আবহাওয়ায়
এবারের ঈদুল ফিতর উদযাপন হবে। তবে আবহাওয়া শুষ্ক থাকলেও তীব্র গরমের শঙ্কা নেই।
তিনি বলেন, ঈদের দিন
সন্ধ্যার আগে অথবা পরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, চাঁদপুর ও
সিলেটের কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালের পর থেকে আবারও
তাপমাত্রা বাড়তে থাকবে।
ড. শামীম আরো বলেন,
গতকালের রেকর্ড অনুযায়ী ৭ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল অর্থাৎ ঈদের
দিনও এই সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে ঈদের দিনের তাপমাত্রা
কেমন থাকবে ঈদের দিনের তাপমাত্রা
একমাস সিয়াম সাধনা শেষে আগামীকাল বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। তীব্র গরমের মধ্যে রোজা শেষে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আগ্রহ সবার।বুধবার (১০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভূইয়াঁ ঈদের দিনের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানিয়েছেন।আবহাওয়াবিদ ড.
শামীম হাসান ভূইয়াঁ বলেন, ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে। শুষ্ক আবহাওয়ায় এবারের ঈদুল ফিতর উদযাপন হবে। তবে আবহাওয়া শুষ্ক থাকলেও তীব্র গরমের শঙ্কা নেই।তিনি বলেন, ঈদের দিন সন্ধ্যার আগে অথবা পরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, চাঁদপুর ও সিলেটের
কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালের পর থেকে আবারও তাপমাত্রা বাড়তে থাকবে। ড. শামীম আরো বলেন, গতকালের রেকর্ড অনুযায়ী ৭ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল অর্থাৎ ঈদের দিনও এই সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত