নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সৈয়দ মোস্তফা কামাল নামে ব্যবসায়ীর উপর হামলা ও অফিস ভাংচুর করার আভিযোগ উঠেছে । গত বুধবার (১১ মে) দুপুরে বর্মনকিতা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি চক্র ঐ ব্যবসায়ীর কাছে চাদাঁ দাবি করে আসছিল। দাবিকৃত চাদাঁ না পেয়ে গত ১১ মে হঠাৎ ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায় তার উপর।
হামলায় সৈয়দ মোস্তফা কামালসহ তার অফিস স্টাফদের মারধর করে ও অফিস ভাংচুর করে। সাথে সাথে ৯৯৯ কল দিলে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনা স্থলে পোছালে চাঁদাবাজ চক্রটি পালিয়ে যায়।সৈয়দ মোস্তফা কামাল বলেন, সন্ত্রাসী জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে মোটা অঙ্কের চাদাঁ দাবি করে আসছিলো আমি দিতে অস্বীকার করায় তারা বিভিন্ন সময় আমাকে হহুমকি দিতো ।এবং আমার লোকজনদের কে মারধর করেছে।
এ বিষয়ে তার কেরানীগঞ্জ মডেল থানায় আগে মামলা দায়ের করা আছে। জয়নাল আওয়ামিলীগ নেতাকর্মী দের নাম ভাংগিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে বেরাচ্ছে।এ ব্যাপারে দ্রুত জয়নালকে আইনের আওতায় এনে শাস্তির দাবি এলাকাবাসীর।