সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর খাবারের অভাবে, আহত ঈগল কৃষকের বাড়ীতে

খাবারের অভাবে, আহত ঈগল কৃষকের বাড়ীতে

নিজস্ব প্রতিনিধি :

খাবারের অভাবে, আহত ঈগল লালমনিরহাটের কৃষকের বাড়ীতে লালিত পালিত হচ্ছে।  

জেলা সদরের কালমাটি নামক গ্রামে  খাবারের অভাবে শারিরিক অসুস্থ ও আহত ঈগল  তিস্তা নদী পারের তামাক ক্ষেতে বসে থাকা দেখে নিজ বাড়ীতে নিয়ে এসে গেলো দুদিন ধরে লালন পালন করছে কৃষক হাছেন আলী।  

হাছেন আলী জানান, নিত্যদিনের মতো নিজন

 তামাক  ক্ষেত পরিচর্যার জন্য গিয়ে দেখে একটা ঈগল বসে আছে।  কাছে গেলেও উড়তে না পারায় তাকে ধরে নিয়ে আসে বাড়ীতে।  তাকে বেকারির বিভিন্ন প্রকার খাবার দিলে সে না খাওয়ায় ভেঙে পরেন হাছেন।  আজ শুক্রবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে, ঈগল দেখতে ভীড় জমায় বিভিন্ন এলাকার নানান বয়সী মানুষ।  

পরে তাকে একটি মুরগী ছিলে খেতে দিলে এক পা দিয়ে টেনে ধরে খাওয়া শুরু করে।  কয়েক মিনিটের মধ্যে মুরগির অর্ধেক খেয়ে নেয় ওই ঈগল। তার একটি পা কে বা কাহারা কেটে দেয়ায়  নিজে শিকার করতে না পাওয়ায় হয়তো কদিন থেকে সেই কারণে শারীরিক দূর্বল হয় এবং পাখিটি ক্ষুধার্ত হয়ে পরলে চলাফেরায় দেহ না চলায় মাটিতে লুটিয়ে পরেছে। তাই এই কৃষক তাকে ধরতে পেরেছে।  অনেকের ধারণা পাখিটি হয়তো ইউক্রেনের যুদ্ধপর সময় একটি পা হারিয়ে উড়িয়ে এখানে এসে পরেছে।

খুঁজুন