কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত শনিবার খাবারে বিষক্রিয়ায় আওয়ামী লীগের দুই নেতাসহ এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এঘটনায় গুরুতর অসুস্থ প্যানেল মেয়র হাবিবুর রহমানকে ঢাকায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আরও দুজন চিকিৎসাধীন।
কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মুস্তফা জানান, শনিবার রাতে ঘনিষ্ট একজনের বাসায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ আরো কয়েকজন দাওয়াত খেতে যান। বাড়ি ফেরার পথে সবাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনসহ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, হোমিও চিকিৎসক গোবিন্দ বিশ্বাস, ভ্যানচালক শাহজাহান মিয়া ও চা বিক্রেতা লিটন। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু
খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত শনিবার খাবারে বিষক্রিয়ায় আওয়ামী লীগের দুই নেতাসহ এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এঘটনায় গুরুতর অসুস্থ প্যানেল মেয়র হাবিবুর রহমানকে ঢাকায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আরও দুজন চিকিৎসাধীন।কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মুস্তফা
জানান, শনিবার রাতে ঘনিষ্ট একজনের বাসায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ আরো কয়েকজন দাওয়াত খেতে যান। বাড়ি ফেরার পথে সবাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান
উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনসহ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, হোমিও চিকিৎসক গোবিন্দ বিশ্বাস, ভ্যানচালক শাহজাহান মিয়া ও চা বিক্রেতা লিটন। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত