শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনেও।

এক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি জানিয়ে বিসিবি মঙ্গলবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ম্যাচগুলো বাতিল করেছে। দেশে শোকের পরিবেশ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে।

বোর্ড আরো জানিয়েছে, ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত তারিখে আয়োজন করা হবে। পুনর্নির্ধারিত সূচি ও ম্যাচ-সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

খুঁজুন