শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় খেলাপি ঋণ আদায়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মিশ্র প্রবণতা

খেলাপি ঋণ আদায়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মিশ্র প্রবণতা

খেলাপি ঋণ আদায়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে করা চুক্তি অনুযায়ী কোনো ব্যাংক লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হচ্ছে। আবার কোনো কোনো ব্যাংক লক্ষ্যমাত্রা অনুযায়ী খেলাপি ঋণ আদায় করতে ব্যর্থ হচ্ছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সার্বিকভাবে বার্ষিক লক্ষ্যমাত্রার ৫১ শতাংশের অধিক খেলাপি ঋণ আদায় করেছে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংক। তবে সার্বিকভাবে অর্ধ-বার্ষিকের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও সব ব্যাংকের আদায়ের হার সন্তোষজনক নয়। ছয়টি ব্যাংকের মধ্যে তিনটি ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী অর্ধ-বার্ষিকের লক্ষ্যমাত্রার তুলনায় অধিক ঋণ আদায় করেছে। অপর দিকে অর্ধ-বার্ষিকের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে জনতা, বেসিক ও বিডিবিএল।

জানা যায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে সম্পাদিত ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র (এপিএ) আওতায় চলতি ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মোট খেলাপি ঋণ আদায়ের মূল লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৬০৫ কোটি টাকা। কিন্তু খেলাপি ঋণ আদায়কার্যক্রম সন্তোষজনক না হওয়ায় গত নভেম্বরে তিনটি ব্যাংকের (অগ্রণী, রূপলী ও বেসিক) খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ১৩৫ কোটি টাকা কমিয়ে আনা হয়। ফলে ছয় ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের সংশোধিত বার্ষিক লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে এক হাজার ৪৭০ কোটি টাকা।

খুঁজুন