সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক খেরসনে রুশ গোলা হামলা নিহত ১০

খেরসনে রুশ গোলা হামলা নিহত ১০

ইউক্রেনের খেরসনে আবাসিক এবং প্রশাসনিক ভবনে রুশ গোলা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৮ জন। যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর। শনিবার এ ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়াশিংটন সফরের পরই এ হামলা হলো। যখন অর্থোডক্স খ্রিস্টানরা ক্রিসমাস উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলো। হামলার ছবি পোস্ট করে জেলেনস্কি জানান, এটাই খেরসনের বাসিন্দাদের বাস্তবতা। এদিন ইউক্রেনে রুশ হামলার ১০ মাস পূর্ণ হয়েছে। অক্টোবর থেকে কামান, মিসাইল, গোলা এবং ড্রোন থেকে উপর্যুপুরি হামলা করছে রাশিয়া। অধিকাংশ হামলা হচ্ছে কিয়েভের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে। নভেম্বরে খেরসন থেকে উৎখাত হওয়ার পর হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো। 

খুঁজুন