মুজাহিদ সরকার, কিশোরগঞ্জঃ
পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পন্ড হয়েছে। এসময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের এক সদস্যের মাথা ফেটে গেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঘটনার সময় জেলা ছাত্রদলের একটি মিছিল শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ইসলামিয়া সুপার মার্কেটে এসে শেষ হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ প্রমুখ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সবুজ নামের এক পুলিশ সদস্যের মাথা ফেটে যায়। আহত পুলিশের মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে।পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে।
কিশোরগঞ্জে ছাত্রদলের মিছিল থেকে পুলিশের উপর হামলা
কিশোরগঞ্জে ছাত্রদলের মিছিল থেকে পুলিশের উপর হামলা
মুজাহিদ সরকার, কিশোরগঞ্জঃ পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহতের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পন্ড হয়েছে। এসময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের এক সদস্যের মাথা ফেটে গেছে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঘটনার সময় জেলা ছাত্রদলের একটি মিছিল
শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ইসলামিয়া সুপার মার্কেটে এসে শেষ হয়। এসময় জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ
নেভিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ প্রমুখ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টাকালে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সবুজ নামের এক পুলিশ সদস্যের মাথা ফেটে যায়। আহত পুলিশের মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে।পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত