রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কিশোরগঞ্জ হাওরে পানিবদ্ধি প্রায় দুই হাজার পরিবার

কিশোরগঞ্জ হাওরে পানিবদ্ধি প্রায় দুই হাজার পরিবার

মুজাহিদ সরকার কিশোরগঞ্জ :

অবিরাম বর্ষন আর উজানের পানিতে কিশোরগঞ্জের হাওরের নিম্নাঞ্চল এলাকায় বন্যায় প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে বন্যার পানি প্রবেশ করছে প্রায়ই দুই থেকে আড়াই হাজার ঘরে। তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, নলকূপগুলো তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট এরিমধ্য দেখা দিয়েছে। 

খোজ নিয়ে জানা গেছে, হাওর উপজেলা ইটনার বিভিন্ন ইউনিয়নের গ্রামের মানুষ তাদের ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করায় ছেলেমেয়ে, ধান,গরু-ছাগল, হাঁস-মুরগি দৈনন্দিন প্রয়োজনীয় গৃহস্থালির জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছে। 

এ মুহুর্তে বন্যা উপদ্রুত এলাকায় প্রাথমিক বিদ্যালয় গুলো বন্যায় উপদ্রুত মানুষের জন্য খোলে দেওয়ার আহ্বান জানিয়েছে সাধারণ জনগণ। 

সাধারণ মানুষ বলছে, বিপদ ঘনিয়ে আনছে  বাতাসের তোড়ে বিশালাকার ঢেউ, গ্রামগুলি বিশালাকৃতির ঢেউ আঁচড় পড়ে ভাঙতে শুরু করছে, ঢেউ মোকাবেলায় কেন কনস্ট্রাকশান প্রোটেকশন না থাকায় খড় কচুরিপানা দিয়ে গ্রামগুলি রক্ষায় প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানকার বাসিন্দারা। আশ্রয়ন কেন্দ্র না থাকায় স্কুলগুলো বন্যায় আক্রান্তদের জন্য উন্মুক্ত করে দিলেও ধানচাল গরু-ছাগল এসবের মায়ায় কেউ সেখানে যেতে চাচ্ছেনা। 

অবিরাম বর্ষন আর উজান থেকে তীব্র গতিতে নেমে আসা বন্যার পানিতে আক্রান্ত মানুষের কথা চিন্তা করে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধ পত্র হাসপাতালে পর্যাপ্ত প্রয়োজন। 

হাওরের বানবাসি মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি সামর্থবান মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিশিষ্টজনেরা।

খুঁজুন