রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় কক্সবাজার ও চট্টগ্রাম সমুূদ্রবন্দরে ৮ নং মহাবিপদ সংকেত জারি

কক্সবাজার ও চট্টগ্রাম সমুূদ্রবন্দরে ৮ নং মহাবিপদ সংকেত জারি

পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় মোখা এখন উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে কক্সবাজার ৮৬০ মোংলা ৮৯০  পায়রা ৮৫৫ দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছিলো।

এটু আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সকাল ছয়টার মধ্যে কক্সবাজার উত্তর ও মায়ানমার অতিক্রম করতে পারে। সন্ধ্যা থেকে কক্সবাজার ও এর আশপাশের এলাকায় প্রভাব শুরু হবে। 

ঘূর্ণিঝড় কেন্দ্রের৭৪ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিমি দমকা না ঝড়ো হাওয়া আকারে ১৬০ কিলোমিটার  পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

উপকূলীয় জেলা, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনি নোয়াখালী লক্ষী পুর, চাঁদপুর, বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি, পিরোজপুর বরগুনা আট নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট উচ্চতায় বায়ূ তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। 

খুঁজুন