কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
সেই মুহূর্তে হঠাৎ করেই অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়।
এ সময় সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ
কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ
কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে
ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।সেই মুহূর্তে হঠাৎ করেই অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়।এ সময় সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত