মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কক্সবাজারের দূর্ধর্ষ অস্ত্র ববসায়িকে আটক করলো পুলিশ

কক্সবাজারের দূর্ধর্ষ অস্ত্র ববসায়িকে আটক করলো পুলিশ

ফাতেমা সিরাজ, কক্সবাজার :

কক্সবাজার সদর থেকে  আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দূর্ধর্ষ অস্ত্র ব্যবসায়ি মোহাম্মদ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদরের ভারুয়াখালী থেকে তাকে আটক করা হয়।

রোববার (২০ আগস্ট) দুপুরে কক্সবাজার সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ বাবুল (৪৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি ৩ টি বন্দুক ও ৯৮ টি রাইফেলের গুলি।

সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শনিবার মধ্যরাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় পুলিশের একটি দল অবস্থান করছিল। এসময় ভারুয়াখালী বাজার এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারী লোকজন অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে জনৈক পুতুইন্যার গ্রিল ওয়ার্কশপের ভিতর থেকে ৩ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়। পরে গ্রেপ্তার মোহাম্মদ বাবুলের সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর পাওয়া যায় দেশীয় তৈরি ৩টি কাটা বন্দুক ও ৯৮ টি রাইফেলের গুলি।

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার মোহাম্মদ বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ি। তার বিরুদ্ধে নানা অভিযোগে  থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।

খুঁজুন