শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কলাপাড়ায় ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন

কলাপাড়ায় ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন

মো.নাহিদুল হক: ৩১ বার তোপধ্বনি,ফুলেল শ্রদ্ধাঞ্জলি,কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন করা হয়।

২৬ মার্চ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে পৌর শহরেরশিশু পার্কের শহীদ বেদীতে প্রথমে উপজেলা প্রশাসন ফুলের শ্রদ্ধা জানান।

এরপরই কলাপাড়া থানা পুলিশ,উপজেলা আওয়ামীলীগ,কলাপাড়া পৌরসভা,কলাপাড়া প্রেসক্লাব,কলাপাড়া রিপোটার্স ক্লাব,উপজেলা বিএনপি,শিশু-কিশোর সংগঠন মানিক মালা খেলাঘর আসরসহ বিভিন্ন রাজনীতিক,সামাজিক এবং সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮টায় বর্নাঢ্য র‌্যালী কলাপাড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর খেপুপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

খুঁজুন