শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ক্লাস বর্জন করে রাস্তায় নেমে শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্লাস বর্জন করে রাস্তায় নেমে শিক্ষার্থীদের বিক্ষোভ

 নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ

নেত্রকোনায় বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ৫ দফা দাবী নিয়ে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। 

এইসময় শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে সড়ক ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ করেন। পরে পুলিশ শিক্ষার্থীদের বিদ্যালয়ের ভেতরে প্রবেশের অনুরোধ জানান। শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ চলার প্রায় এক ঘন্টা পর শিক্ষদের আশ্বাসে বিদ্যালয়ে ফিরে যায়। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের পাঠদান যথাযথ পরিচলিনার দাবীতেই আমদের এই আন্দোলন। আমরা শিক্ষার্থীরা পড়ালেখা করে ভালো কিচ’ হতে চাই। এই বিদ্যালয়ের বর্তমান অবস্থা নিয়ে আমরা শঙ্কিত। তাই আমরা ৫ দফা দাবী নিয়ে আন্দোলনে নেমেছি। দাবীগুলো হলো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্থলে একজন যোগ্য ও অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ, নিয়মিত ক্লাস নেয়া ও দ্রুত সিলেবাস প্রদান, নিয়মিত ক্লাস রুম পরিস্কারকরণ, উন্নতমানের টিফিন প্রদান ও খেলাধুলা সামগ্রী প্রদান। 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রানী সরকার জানান, স্কুলের প্রধান শিক্ষক ছুটিতে রয়েছেন। শিক্ষার্থীদের পাঁচদফা দাবি লিখিত আকারে আমাদের কাছে জমা দিয়েছে, আমরা মিটিংয়ের মাধ্যমে পরবর্তীতে এসব সমস্যার সমাধান করবো। 

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি বর্তমানে ময়মনসিংহে বাসায় আছি, চোখের অপারেশনের পর পুনরায় ডাক্তার দেখানোর জন্য ছুটি নিয়েছি। বিদ্যালয়ে যাই না এ কথাটি ঠিক নয়, অসুস্থতা নিয়েও আমি ময়মনসিংহ থেকে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসা করছি।

এ ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান-এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার কথা শুনেছি। বুধবার আমি বিদ্যালয়ে গিয়ে সকলের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ  নেয়ার আশ্বাস প্রদান করেন

খুঁজুন