দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি
নয়। যদিও জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে, তা আগেই
জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
আপাতত দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি।
তবে বঙ্গোপসাগরসহ বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়তা কমছে। তাই আগামী তিন
দিনের মধ্যে বৃষ্টি কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে
আবহাওয়া অফিস।
রবিবার সকালেই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। সকাল ১০টা থেকে
শুরু হয় হালকা বৃষ্টি। বেলা সাড়ে ১১টার দিকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।
সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে-কর্মে বাইরে বেরোনো নগরবাসী।
শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪
ঘণ্টায় সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায়
২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া বিভাগ সকালে জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান,
হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল
হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত
বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে
মাঝারি অবস্থায় রয়েছে।
রবিবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস তুলে ধরে
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু
জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ
বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা
কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা
দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। যদিও জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে, তা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।আপাতত দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি। তবে বঙ্গোপসাগরসহ বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়তা কমছে। তাই আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।রবিবার সকালেই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। সকাল ১০টা থেকে শুরু হয় হালকা বৃষ্টি। বেলা সাড়ে ১১টার দিকেও গুঁড়ি
গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে-কর্মে বাইরে বেরোনো নগরবাসী।শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আবহাওয়া বিভাগ সকালে জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায়
রয়েছে। রবিবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত