ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত
২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
১ হাজার ২৪৬ জনে।
এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৯ জন
ডেঙ্গুরোগী। অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে
চিকিৎসাধীন আছেন ৮ হাজার ১১৪ জন ডেঙ্গুরোগী।
শনিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও
কন্ট্রোল রুমের ইনচার্জ মো: জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ
তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর
জানায়, শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা
৪১২ এবং ঢাকার বাইরের ১ হাজার ৪৭৭ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের
মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন, ঢাকার বাইরের ১০ জন।
চলতি বছরের ১ জানুয়ারি
থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৫২ হাজার ৯৯০
জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৩০ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৫৭ হাজার
৯৬০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৮
জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৯ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৩৩৯ জন।
গত ১ জানুয়ারি থেকে ২১
অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৪৩
হাজার ৬৩০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯১ হাজার ৯২২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ
৫১ হাজার ৭০৮ জন।
কমছে না ডেঙ্গুতে মৃত্যুর মিছিল
কমছে না ডেঙ্গুতে মৃত্যুর মিছিল
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৬ জনে।এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৯ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ হাজার ১১৪ জন ডেঙ্গুরোগী। শনিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো: জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতর জানায়,
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১২ এবং ঢাকার বাইরের ১ হাজার ৪৭৭ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন, ঢাকার বাইরের ১০ জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৫২ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৫ হাজার ৩০ জন
আর ঢাকার বাইরের ১ লাখ ৫৭ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৯ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৩৩৯ জন। গত ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৬৩০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯১ হাজার ৯২২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৫১ হাজার ৭০৮ জন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত