শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় কনটেইনার বিস্ফোরণ : ক্ষতি হয়েছে ৯০০ কোটি টাকার

কনটেইনার বিস্ফোরণ : ক্ষতি হয়েছে ৯০০ কোটি টাকার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত প্রায় সব কনটেইনার পণ্যভর্তি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিপোতে এক হাজার ৩০০ কনটেইনার অগ্নিকাণ্ডে পুড়ে ১০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এই ক্ষতির পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা।

রবিবার (৫ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে দুর্ঘটনার সময়ে সাড়ে চার হাজারেরও বেশি কনটেইনার ছিল। এর মধ্যে অন্তত এক হাজার ৩০০ কনটেইনারে আমদানি ও রপ্তানিপণ্য ছিল। পণ্যভর্তি এসব কনটেইনারের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়েছে আমদানি করা বহু পণ্য।’

তিনি আরও বলেন, ‘বেশি পুড়েছে রপ্তানির জন্য রাখা পণ্য। রপ্তানির জন্য কনটেইনার ভর্তি করে রাখা অনেক পোশাক ছিল। সেগুলো রপ্তানির নির্ধারিত সময় (লিড টাইম) ছিল। কিন্তু পোশাক পুড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে রপ্তানি করা অসম্ভব হয়ে পড়বে।’

একই কথা বলেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) চট্টগ্রামের সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।

খুঁজুন