শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় কনটেইনারে বিস্ফোরণ : ফায়ার সার্ভিসের আট কর্মীসহ নিহত ৩৮

কনটেইনারে বিস্ফোরণ : ফায়ার সার্ভিসের আট কর্মীসহ নিহত ৩৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারে ভয়াবহ আগুনে ফায়ার সার্ভিসের আট কর্মীসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জন হয়েছে। রবিবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন। বিস্ফোরণে সাড়ে চার শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কেমিক্যাল কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৮টায় সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরেজমিন ও বিভিন্ন সূত্রে জানা যায়, এ পর্যন্ত ফায়ার সার্ভিসের আট কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া সংস্থাটির ৩০ কর্মী, ১০ পুলিশ সদস্যসহ সাড়ে চার শতাধিক লোক আহত হয়েছেন। এদিকে দুই ফায়ার কর্মী নিখোঁজ রয়েছেন। অনেক লোক তাদের স্বজনদের খুঁজে বিভিন্ন হাসপাতালসহ দুর্ঘটনাস্থলে ছুটে বেড়াচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে।

খুঁজুন