মনির হোসেন : যদি বলি লিয়োনেল মেসি কি কোপা আমেরিকায় খেলবেন?
উত্তর হয়তো হ্যাঁ। কোপার আগে আর্জেন্টিনার নতুন জার্সি প্রকাশের ভিডিও-তে দেখা গিয়েছে মেসিকে। তা দেখেই আশায় বুক বাঁধছেন সমর্থকেরা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগে অন্তত আরও একটি ট্রফি নিজের শোকেসে হয়তো রাখতে চাইছেন মেসি।
আর্জেন্টিনার নতুন জার্সি অ্যাডিডাসের। ভিডিও-তে মেসি ছাড়াও অ্যাঞ্জেলা দি মারিয়া, ইউলিয়ান আলভারেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফের্নান্দেস, এমিলিয়ানো মার্তিনেস, পারেদেসদের দেখা গিয়েছে। তাঁরা প্রত্যেকে নিজেদের নতুন জার্সি পরে আনন্দিত। আরও এক বার তারা দলকে জেতাতে বদ্ধ পরিকর।
নতুন জার্সিতে কিছু বদল হয়েছে। আকাশি-সাদা জার্সিতে বুকের বাঁ দিকে রয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থার লোগো এবং সেখানে আরো একটি তারা যুক্ত হয়েছে।২০২২ সালের বিশ্বকাপ জেতায় তিনটি তারা দেখা যাচ্ছে সেখানে। বুকের ডান দিকে রয়েছে অ্যাডিডাসের লোগো। আর মাঝে বিশ্বকাপ জয়ের চিহ্ন।
হোম জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিও প্রকাশ করা হয়েছে। অ্যাওয়ে জার্সি নীল রঙের। বুকের লোগোগুলি করা হয়েছে হাল্কা নীল রং দিয়ে। ঘাড়ের কাছে হাল্কা নীল রঙের তিনটি স্ট্র্যাপ রয়েছে। এই জার্সিটিও দর্শকদের মনে ধরেছে।
২১ জুন প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে যোগ্যতা অর্জনকারী দল। তাদের পরের খেলা ২৬ জুন। প্রতিপক্ষ চিলি। ৩০ জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিরুদ্ধে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নেরা।
কোপা আমেরিকার আগেই মেসির আর্জেন্টিনার নতুন জার্সি
কোপা আমেরিকার আগেই মেসির আর্জেন্টিনার নতুন জার্সি
মনির হোসেন : যদি বলি লিয়োনেল মেসি কি কোপা আমেরিকায় খেলবেন?উত্তর হয়তো হ্যাঁ। কোপার আগে আর্জেন্টিনার নতুন জার্সি প্রকাশের ভিডিও-তে দেখা গিয়েছে মেসিকে। তা দেখেই আশায় বুক বাঁধছেন সমর্থকেরা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগে অন্তত আরও একটি ট্রফি নিজের শোকেসে হয়তো রাখতে চাইছেন মেসি।আর্জেন্টিনার নতুন জার্সি অ্যাডিডাসের। ভিডিও-তে মেসি ছাড়াও অ্যাঞ্জেলা দি মারিয়া, ইউলিয়ান আলভারেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফের্নান্দেস,
এমিলিয়ানো মার্তিনেস, পারেদেসদের দেখা গিয়েছে। তাঁরা প্রত্যেকে নিজেদের নতুন জার্সি পরে আনন্দিত। আরও এক বার তারা দলকে জেতাতে বদ্ধ পরিকর।নতুন জার্সিতে কিছু বদল হয়েছে। আকাশি-সাদা জার্সিতে বুকের বাঁ দিকে রয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থার লোগো এবং সেখানে আরো একটি তারা যুক্ত হয়েছে।২০২২ সালের বিশ্বকাপ জেতায় তিনটি তারা দেখা যাচ্ছে সেখানে। বুকের ডান দিকে রয়েছে অ্যাডিডাসের লোগো। আর মাঝে বিশ্বকাপ জয়ের চিহ্ন।হোম
জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিও প্রকাশ করা হয়েছে। অ্যাওয়ে জার্সি নীল রঙের। বুকের লোগোগুলি করা হয়েছে হাল্কা নীল রং দিয়ে। ঘাড়ের কাছে হাল্কা নীল রঙের তিনটি স্ট্র্যাপ রয়েছে। এই জার্সিটিও দর্শকদের মনে ধরেছে।২১ জুন প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে যোগ্যতা অর্জনকারী দল। তাদের পরের খেলা ২৬ জুন। প্রতিপক্ষ চিলি। ৩০ জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিরুদ্ধে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নেরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত