রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কর্ণফুলীতে জাহাজডুবি আরো দুইজনের মৃতদেহ উদ্ধার

কর্ণফুলীতে জাহাজডুবি আরো দুইজনের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে এফভি মাগফিরাত ডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

নৌ-থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহ জানান, বুধবার রাতে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সাথে ধাক্কা লেগে ফিশিং জাহাজ এফভি মাগফিরাত ডুবে যায়। এতে জাহাজের ভেতরে থাকা ক্যাপ্টেনসহ ২১ জনের মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন, নাবিক ও অন্য নাবিক রাকিবের বাবাসহ সাতজন নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার কর্ণফুলী শাহ আমানত ব্রিজের নিচ থেকে এবং সদরঘাটসহ বিভিন্ন পয়েন্ট থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ উদ্ধার হয়েছে বাকি দুইজনের মৃতদেহ।

খুঁজুন