স্বাস্থ্য বাতায়নের
১৬২৬৩ নম্বরে করোনাবিষয়ক কলের সংখ্যা হঠাৎ করেই বেড়েছে। এ নম্বরে ফোন করে
স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো পরামর্শ পাওয়া যায়।সম্প্রতি
দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণের হার বেড়েছে। এই ঊর্ধ্বগতি বিবেচনায়
সংক্রমণ এড়াতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দেশে
করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। আর সেই
সঙ্গে ১৬২৬৩ নম্বরে কলও বাড়ছে। স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা.
নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘করোনায় মৃত্যুর ঘটনার পর থেকেই আমরা এ-সংক্রান্ত কল বেশি করে
পাচ্ছি। যেটা আগে ছিল না। স্বাস্থ্য অধিদপ্তরও করোনা বৃদ্ধির কথা বলছে।
এ পরিস্থিতিতে করোনার
সম্ভাব্য বিস্তার বন্ধে এর পরীক্ষার সরঞ্জাম সংখ্যা বাড়ানো এবং আবার টিকা দেওয়া
শুরুর কথা বলছেন জনস্বাস্থ্যবিদেরা। তাঁরা বলছেন, যাঁরা বয়স্ক, অন্তঃসত্ত্বা,
ভিন্ন কোনো জটিল রোগে ভুগছেন তাঁদের জন্য তো বটেই, এমনকি যেসব ব্যক্তির সর্বশেষ
টিকা নেওয়ার মেয়াদ ছয় মাস পার হয়ে গেছে, তাঁদেরও করোনার টিকা নেওয়া উচিত।
করোনাভাইরাসের
(কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির খবরে সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রামের শাহ আমানত
আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রোববার রাতে গণমাধ্যমে
পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এসব পদক্ষেপের কথা জানায়।
এদিকে ঈদের ফিরতি
যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের
স্বাস্থ্য
ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ সংক্রমণ হারের
ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা
হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া
হচ্ছে।
প্রসঙ্গত,
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়, করোনায় আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত
হয়েছেন তিনজন।
সরকারি
হিসাবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১
হাজার ৭৩৯ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। করোনায়
আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০
জন।
করোনা বাড়ছে, পরীক্ষার কিট সংকট, নতুন নির্দেশনা
করোনা বাড়ছে, পরীক্ষার কিট সংকট, নতুন নির্দেশনা
স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে করোনাবিষয়ক কলের সংখ্যা হঠাৎ করেই বেড়েছে। এ নম্বরে ফোন করে স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো পরামর্শ পাওয়া যায়।সম্প্রতি দেশে করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণের হার বেড়েছে। এই ঊর্ধ্বগতি বিবেচনায় সংক্রমণ এড়াতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। আর সেই সঙ্গে ১৬২৬৩ নম্বরে কলও বাড়ছে। স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘করোনায় মৃত্যুর ঘটনার পর থেকেই আমরা এ-সংক্রান্ত কল বেশি করে পাচ্ছি। যেটা আগে ছিল না। স্বাস্থ্য অধিদপ্তরও করোনা বৃদ্ধির কথা বলছে।এ পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার বন্ধে এর পরীক্ষার
সরঞ্জাম সংখ্যা বাড়ানো এবং আবার টিকা দেওয়া শুরুর কথা বলছেন জনস্বাস্থ্যবিদেরা। তাঁরা বলছেন, যাঁরা বয়স্ক, অন্তঃসত্ত্বা, ভিন্ন কোনো জটিল রোগে ভুগছেন তাঁদের জন্য তো বটেই, এমনকি যেসব ব্যক্তির সর্বশেষ টিকা নেওয়ার মেয়াদ ছয় মাস পার হয়ে গেছে, তাঁদেরও করোনার টিকা নেওয়া উচিত।করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির খবরে সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এসব পদক্ষেপের কথা জানায়।এদিকে ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়েরস্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ সংক্রমণ হারের
ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছেন তিনজন। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত