রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে,২০২২-২৩ অর্থবছর খরিপ-২ মৌসুমে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

০২(আগষ্ট) মঙ্গলবার উপজেলা কৃষি অধিদপ্তর ফুলবাড়ী এর বাস্তবায়নে কৃষি অফিস চত্বরে সকালে,উপজেলার ছয়টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের

মাঝে প্রতি বিঘায় ৫ কেজি রোপা আমন ধান বীজ,১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, রায়হান উদ্দিন ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। 

খুঁজুন