সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক ক্ষতিপূরণ বিষয়ে ক্ষুব্ধ রাশিয়া

ক্ষতিপূরণ বিষয়ে ক্ষুব্ধ রাশিয়া

ইউক্রেনে হামলার জন্য ক্ষতিপূরণ দিতে আন্তর্জাতিক আহ্বান ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদে একটি রেজুলেশন পাস হওয়ার পর এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় মস্কো।

ওই প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়াকে ক্ষতিপূরণ প্রদানসহ আক্রমণের পরিণতি ভোগ করতে হবে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, পশ্চিমাদের জব্দকৃত রাশিয়ার আন্তর্জাতিক রিজার্ভ থেকে ক্ষতিপূরণ দেয়া ঠেকানোর জন্য কাজ করবে মস্কো। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেছেন, পশ্চিমারা ডাকাতিকে বৈধতা দেয়ার চেষ্টা করছে এবং ব্যক্তিগত সম্পত্তি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। জাতিসংঘের সাধারণ পরিষদের এই রেজুলেশনের প্রতীকী গুরুত্ব রয়েছে। তবে এটি কার্যকর বা বাস্তবায়নের আবশ্যকতা নেই।

খুঁজুন