রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুমিল্লা বরুড়ার শাহজাহান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা বরুড়ার শাহজাহান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা ব্যুরো ঃ


কুমিল্লা বরুড়ার আদ্রায় শাহজাহান ড্রাইভার হত্যাকারীদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী।

 বুধবার দুপুরে জেলার বরুড়া উপজেলোর আদ্রা এলাকার সড়কে ব‌্যানার ফেস্টুন নিয়ে শাহজাহান ড্রাইভারের স্ত্রী আয়েশা বেগম, তার সন্তান মোঃ রাসেল হোসেন ও রায়হান হোসেনসহ আদ্রা এলাকার মানুষ মানববন্ধনে অংশ নেন। এসময় পথ প্রতিবাদ সভায় বক্তব‌্য রাখেন সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন, মোঃ বিল্লাল হোসেন, শিক্ষার্থী ফরহাদ মজুমদার সহ আরো অনেকে।পরে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসীরা। 

মানববন্ধন পথপ্রতিবাদ সভায় বক্তারা মামলার অন্যতম দুই আসামী মাসুদ ও রোবেল এখনো গ্রেপ্তারের দাবী জানান। 

উল্লেখ্য গত বছরের ১৩ মার্চ রাত আনুমানিক একটায় শাহজাহান মিয়ার নিজ বাড়ির উঠানে শরীফ হোসেন, মাসুদ, রুবেল , জুয়েল ও সোলেমানরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভবে হত্যা করে।

খুঁজুন