কুমিল্লা ব্যুরো ঃ
কুমিল্লা দেবিদ্বার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ সাগর (২২) নামের এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় শুক্রবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে প্রধান আসামীকরে ১১জন নামীয়সহ অজ্ঞাতনামা আরো ১০/১২জনকে আসামী করে হত্যাচেষ্টার অভিযোগে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা বলছেন- দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের এমপি ও উপজেলা চেয়ারম্যান সমর্থকের দুই পক্ষের রাজনৈতিক দ্বন্দ্বের বহি:প্রকাশ এই ঘটনা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় চান্দিনা বাস স্টেশন সংলগ্ন আদি মাতৃভান্ডার দোকানের সামনে। আহত মোঃ সাগরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত মোঃ সাগরের চাচা হৃদয় মিয়া চান্দিনা বাজারে কনফেকশনারী দোকান ব্যবসা করেন। বৃহস্পতিবার বিকালে হৃদয়ের দোকানের পাশে একটি ছেলে ও একটি মেয়েকে ঘুরাঘুরি করতে দেখে। ওই সময় হৃদয় তাদের কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলে, উত্তরে তারা কিছু লাগবেনা বলে জানায়। তখন হৃদয় তাদের ওই খানে অযথা ঘুরাঘুরি করতে নিষেধ করলে তারা কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের ভাগিনা অনিককে ফোন করে নিয়ে যায়। অনিক গিয়ে দোকানের মধ্যেই হৃদয়কে মারধর করে। সন্ধ্যায় চান্দিনা বাস স্টেশনে অনিকের সাথে মোঃ সাগরের দেখা হয়। ওই সময় সাগর তার চাচাকে মারধরের কারন জানতে চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার ও তার দলবল নিয়ে সাগরের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত সাগর দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। আহত সাগর জানান- লিটন সরকার ছাড়াও হামলায় যারা অংশ নেয় তারা হলো, দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ কাউছার আহমেদ, জাফরাবাদ গ্রামের মৃত মিন্টু শীলের ছেলে যাদব শীল, বাদশা মিয়ার ছেলে মোঃ রবিউল্লাহ, জাফরাবাদ মনিপুরের এলাহী বক্সের ছেলে মোঃ সোহাগ মিয়া, বাগুর গ্রামের এইচডু মিয়ার ছেলে মোঃ শামীম, ভরাট গ্রামের মোঃ হাবিবুর রহমান ড্রাইভারের ছেলে মোঃ আরিফ, খাদঘর গ্রামের মৃত মোসলে উদ্দিনের ছেলে মহসিন উদ্দিন পলাশ সহ আরো অজ্ঞাত ১০-১৫ জন।
আহত সাগরের বাবা রফিকুল ইসলাম জানান, আমার ছেলেকে লিটন সরকারের নেতৃত্বে মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখন করে।
হামলার বিষয়ে কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সে ফোন রিসিভ করেননি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমান বলেন, এঘটনায় শুক্রবার ১৫টা ১৫ঘটিকায় দেবিদ্বার বাগুর গ্রামের মো: সাইফুল ইসলাম বাদী হয়ে ১১জন নামীয়সহ ১০/১২ জনের নামে মারধর ,হত্যার চেষ্টা,চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনাার বিষয়ে স্থানীয়দের কাছে শুনেছি। দেবিদ্বার উপজেলার দুই পক্ষের রাজনৈতিক দ্বন্দ্বে তারা চান্দিনায় এ ঘটনা ঘটায়।
কুমিল্লা চান্দিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে আহত
কুমিল্লা চান্দিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে আহত
কুমিল্লা ব্যুরো ঃকুমিল্লা দেবিদ্বার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ সাগর (২২) নামের এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় শুক্রবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে প্রধান আসামীকরে ১১জন নামীয়সহ অজ্ঞাতনামা আরো ১০/১২জনকে আসামী করে হত্যাচেষ্টার অভিযোগে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা বলছেন- দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের এমপি ও উপজেলা চেয়ারম্যান সমর্থকের দুই পক্ষের রাজনৈতিক দ্বন্দ্বের বহি:প্রকাশ এই ঘটনা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় চান্দিনা বাস স্টেশন সংলগ্ন আদি মাতৃভান্ডার দোকানের সামনে। আহত মোঃ সাগরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত মোঃ সাগরের চাচা হৃদয় মিয়া চান্দিনা বাজারে কনফেকশনারী দোকান ব্যবসা করেন। বৃহস্পতিবার বিকালে হৃদয়ের দোকানের পাশে একটি ছেলে ও একটি মেয়েকে ঘুরাঘুরি করতে দেখে। ওই সময় হৃদয় তাদের কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলে, উত্তরে তারা কিছু লাগবেনা বলে জানায়। তখন হৃদয় তাদের ওই খানে অযথা
ঘুরাঘুরি করতে নিষেধ করলে তারা কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের ভাগিনা অনিককে ফোন করে নিয়ে যায়। অনিক গিয়ে দোকানের মধ্যেই হৃদয়কে মারধর করে। সন্ধ্যায় চান্দিনা বাস স্টেশনে অনিকের সাথে মোঃ সাগরের দেখা হয়। ওই সময় সাগর তার চাচাকে মারধরের কারন জানতে চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার ও তার দলবল নিয়ে সাগরের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত সাগর দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। আহত সাগর জানান- লিটন সরকার ছাড়াও হামলায় যারা অংশ নেয় তারা হলো, দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ কাউছার আহমেদ, জাফরাবাদ গ্রামের মৃত মিন্টু শীলের ছেলে যাদব শীল, বাদশা মিয়ার ছেলে মোঃ রবিউল্লাহ, জাফরাবাদ মনিপুরের এলাহী বক্সের
ছেলে মোঃ সোহাগ মিয়া, বাগুর গ্রামের এইচডু মিয়ার ছেলে মোঃ শামীম, ভরাট গ্রামের মোঃ হাবিবুর রহমান ড্রাইভারের ছেলে মোঃ আরিফ, খাদঘর গ্রামের মৃত মোসলে উদ্দিনের ছেলে মহসিন উদ্দিন পলাশ সহ আরো অজ্ঞাত ১০-১৫ জন। আহত সাগরের বাবা রফিকুল ইসলাম জানান, আমার ছেলেকে লিটন সরকারের নেতৃত্বে মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখন করে। হামলার বিষয়ে কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সে ফোন রিসিভ করেননি। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমান বলেন, এঘটনায় শুক্রবার ১৫টা ১৫ঘটিকায় দেবিদ্বার বাগুর গ্রামের মো: সাইফুল ইসলাম বাদী হয়ে ১১জন নামীয়সহ ১০/১২ জনের নামে মারধর ,হত্যার চেষ্টা,চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনাার বিষয়ে স্থানীয়দের কাছে শুনেছি। দেবিদ্বার উপজেলার দুই পক্ষের রাজনৈতিক দ্বন্দ্বে তারা চান্দিনায় এ ঘটনা ঘটায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত