শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুমিল্লা গোমতী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুমিল্লা গোমতী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জেলা প্রতিবেদক,কুমিল্লা 

কুমিল্লা গোমতী নদীর তীরে গড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। অভিযানে ৫৮ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

জেলার  বুড়িচং উপজেলার  উওর গোবিন্দপুর এলাকায় গোমতী বেড়ীবাঁধে গড়ে উঠা দোকানপাট ভেকু এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। 

এদিকে উচ্ছেদের নোটিশ এবং মাইকিং এর খবর শুনে  বেড়িবাঁধ দখলকারীদের মধ্যে কেউ তেউ নিজ উদ্যেগে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে যায়।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা,পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ওয়ালিউজ্জানসহ জেলা ও উপজেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দরা। 

খুঁজুন