নিজস্ব প্রতিবেদক ,কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোটে বজ্রপাতে আবু তাহের (৪০) নামে একজন কৃষক মারা গেছেন। ৬ মে (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টায় মাতাইনকোট কমপ্লেক্সে উত্তর দিকের ফসলি মাঠে এ দূর্ঘটনা ঘটে।
কৃষক আবু তাহের ওই গ্রামের মৃত তাজুল ইসলামের ২য় ছেলে। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকালে তিনি নিজের ক্ষেতের কাটা বোরো ধান বৃষ্টি থেকে রক্ষা করতে কাজ করছিলেন।
স্থানীয় পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, বজ্রপাতে আমার ইউনিয়নের মাতাইনকোট গ্রামের আবু তাহের নামের একজন কৃষক মারা গেছেন। খবর পেয়েই আমি কৃষকের বাড়ীতে এসেছি।
কুমিল্লা লালমাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুমিল্লা লালমাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ,কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোটে বজ্রপাতে আবু তাহের (৪০) নামে একজন কৃষক মারা গেছেন। ৬ মে
(শুক্রবার) বিকেল সাড়ে ৫ টায় মাতাইনকোট কমপ্লেক্সে উত্তর দিকের ফসলি মাঠে এ দূর্ঘটনা ঘটে। কৃষক আবু তাহের ওই গ্রামের মৃত তাজুল ইসলামের ২য় ছেলে। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শুক্রবার
বিকালে তিনি নিজের ক্ষেতের কাটা বোরো ধান বৃষ্টি থেকে রক্ষা করতে কাজ করছিলেন।স্থানীয় পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, বজ্রপাতে আমার ইউনিয়নের মাতাইনকোট গ্রামের আবু তাহের নামের একজন কৃষক মারা গেছেন। খবর পেয়েই আমি কৃষকের বাড়ীতে এসেছি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত