এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি ::
কুমিল্লার মুরাদনগর সদরের ইউসুফপুর এলাকায় নিজ ঘর থেকে রাবেয়া আক্তার নামে এক কিশোরীর হাত-পা বাধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ আগষ্ট) মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার (১৫) জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের জাকির হোসেন এরশাদের মেয়ে।
এবিষয়ে নিহতের বাবা জাকির হোসেন এরশাদ বলেন, আমার মেয়ে আমাদের সাথে বড় ঘরে থাকতো। আমাদের আলাদা একটি ছোট ঘর ছিলো ঐ ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে গিয়ে ওই ঘরে দেখি আমার মেয়ে রাবেয়ার হাত-পা বাধাঁ ও গলা কাটা অবস্থায় মৃতদেহ খাটের উপরে পড়ে আছে। আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের পিতা এরশাদ মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। খুব শীগ্রই আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
কুমিল্লা মুরাদনগরে হাত-পা বাধা এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লা মুরাদনগরে হাত-পা বাধা এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার
এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি ::কুমিল্লার মুরাদনগর সদরের ইউসুফপুর এলাকায় নিজ ঘর থেকে রাবেয়া আক্তার নামে এক কিশোরীর হাত-পা বাধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ আগষ্ট) মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রাবেয়া আক্তার (১৫) জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের জাকির হোসেন এরশাদের মেয়ে।এবিষয়ে নিহতের বাবা জাকির হোসেন এরশাদ বলেন, আমার মেয়ে
আমাদের সাথে বড় ঘরে থাকতো। আমাদের আলাদা একটি ছোট ঘর ছিলো ঐ ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে গিয়ে ওই ঘরে দেখি আমার মেয়ে রাবেয়ার হাত-পা বাধাঁ ও গলা কাটা অবস্থায় মৃতদেহ খাটের উপরে পড়ে আছে। আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই’।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের পিতা এরশাদ মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। খুব শীগ্রই আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত