রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কু‌মিল্লা নাঙ্গল‌কো‌টে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা কর‌লো মে‌য়ে

কু‌মিল্লা নাঙ্গল‌কো‌টে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা কর‌লো মে‌য়ে

কুমিল্লা  ব্যুরো ঃ

কুমিল্লার নাঙ্গলকোটে আবুল কাশেম মোল্লা (৭০) নামের এক বৃদ্ধ বাবাকে কুড়াল দি‌য়ে কুপিয়ে হত্যার অভিযোগ  তার মেয়ে জেসমিন আক্তারের(৩২) বিরুদ্ধে।  ঘটনার পরপর জেস‌মিন পু‌লিশ হেফাজ‌তে র‌য়েছে।                                বুধবার সন্ধ্যায় জেলার নাঙ্গল‌কোট উপ‌জেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, জেসমিন কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনমাস আগে তার বিয়ে হয়েছে। বুধবার তার স্বামী ও তার মা বাজার করতে যায়। এসময় বৃদ্ধ বাবা আবুল কাশেম ও জেসমিন বাড়িতে ছিল। সন্ধ্যায় বাজার করে ফিরে তার মা ও স্বামী দেখে খাটের ওপর কাশেমের লাশ পড়ে আছে। পাশেই গাছ কাটার একটি রক্তাক্ত কুড়াল পড়ে আছে। এসময় জেসমিন ঘরে ছিল না। তার মা চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসে। জেসমিনও বাড়ির পাশ থেকে বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে জেসমিনই তার বাবাকে মেরেছে।


স্থানীয় ইউপি মেম্বার জিয়াউল হক জানান, জেসমিনরা তিন বোন। এক বোনের কাছে কাশেম দুই শতক জমি বিক্রি করেছে। এরপর থেকেই ঝামেলা চলে আসছিল। বুধবার বিকেলে সেগুলো নিয়ে তর্কাতর্কি হয়েছে। শুনেছি তর্কাতর্কির এক পর্যায়ে জেসমিন কুড়াল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে এতেই তিনি ঘটনাস্থলে মারা যায়। পরে তার মা ও তার স্বামী এসে লাশ দেখে।                  নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক কামাল হোসেন  বলেন, জেসমিনকে দেখেই মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তার প্রতিবেশীরা বলছেন এই হত্যাকাণ্ড সেই করেছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। নিহ‌তের লাশ ময়নাতদ‌ন্তের পর হত‌্যার কারণ জানা যা‌বে। ঘটনাস্থল থে‌কে জেসমিন পু‌লিশ হেফাজতে  আছে।                                       স্থানীয় হুমায়ুন ক‌বির জানায়, উপজেলার তুলাতুলি গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আবুল কাশেম মোল্লা ৬ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক। তার তৃতীয় মেয়ে জেসমিন আক্তারকে প্রথমে একই ইউনিয়নের বেল্টা গ্রামে ও পরে মন্তলী গ্রামে বিয়ে দেয়। দ্বিতীয় বিয়ের পর থেকে ওই মেয়ে স্বামী সহ বাবার বাড়ী তুলাতুলিতে বসবাস করে আসছে। বুধবার আবুল কাশেম মোল্লা বাড়ীতে বিল্ডিং ঘরের কাজ শেষ করার জন্য অপর এক মেয়ের কাছে ২ শতক জমি বিক্রি করে। জমি রেজিস্ট্রি দিয়ে সন্ধ্যায় বাড়ী ফিরলে কেন জমি বিক্রি করলো এ ক্ষোভে জেসমিন তার পিতাকে কুড়াল দিয়ে মাথা, ঘাড় ও গলায় কুপিয়ে হত্যা করে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক জেসমিনকে থানায় নিয়ে আসে। নিহ‌তের লাশ থানায় রাখা হয়েছে। মেয়েকে জিজ্ঞাসাবাদ চলছে।                                              এ ঘটনায় এক‌টি হত‌্যা মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

খুঁজুন