এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি::
কুমিল্লা সেনানিবাস এলাকার ফুটওভার ব্রীজের নিচে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী যাত্রীবাহি নিউ সুগন্ধা পরিবহনের বাস চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সেনানিবাস এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, লিপি আক্তার (৩৫) কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে ও তার মেয়ে লামিসা রশীদ (১৩)। নিহত লামিসা কুমিল্লা সেনানিবাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, নিহত লামিসা আক্তার সেনানিবাসের ভিতরে পাবলিক স্কুলে পড়তো। প্রতিদিন তার মা লিপি মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার করে পৌঁছে দিয়ে আসতেন আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতেন। প্রতিদিনের মতো আজ সকালে স্কুলে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিলেন এসময় নিউ সুগন্ধা নামে একটি দ্রুতগামী যাত্রীবাহি বাস দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লিপি আক্তার মারা যান। পরে স্থানীয়রা লামিসাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করালে দুই ঘণ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে পান্জা লড়ে সেও মারা যায়। নিহত লামিসার বাবা সৌদি আরব প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিন দিন আগে একবারে দেশে চলে এসেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পরিবহনের বিরুদ্ধে পরিবার মামলা করলে মামলা নিয়ে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে বলে তিনি জানান।
কুমিল্লা সেনানিবাস এলাকায় যাত্রীবাহি বাস চাপায় মা ও মেয়ের মৃত্যু
কুমিল্লা সেনানিবাস এলাকায় যাত্রীবাহি বাস চাপায় মা ও মেয়ের মৃত্যু
এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি::কুমিল্লা সেনানিবাস এলাকার ফুটওভার ব্রীজের নিচে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী যাত্রীবাহি নিউ সুগন্ধা পরিবহনের বাস চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সেনানিবাস এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, লিপি আক্তার (৩৫) কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে ও তার মেয়ে লামিসা রশীদ (১৩)। নিহত লামিসা
কুমিল্লা সেনানিবাস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, নিহত লামিসা আক্তার সেনানিবাসের ভিতরে পাবলিক স্কুলে পড়তো। প্রতিদিন তার মা লিপি মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার করে পৌঁছে দিয়ে আসতেন আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতেন। প্রতিদিনের মতো আজ সকালে স্কুলে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিলেন এসময় নিউ সুগন্ধা নামে একটি দ্রুতগামী যাত্রীবাহি বাস দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লিপি আক্তার মারা যান। পরে স্থানীয়রা লামিসাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করালে দুই ঘণ্টা আইসিইউতে মৃত্যুর
সঙ্গে পান্জা লড়ে সেও মারা যায়। নিহত লামিসার বাবা সৌদি আরব প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিন দিন আগে একবারে দেশে চলে এসেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পরিবহনের বিরুদ্ধে পরিবার মামলা করলে মামলা নিয়ে দোষীদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়া হবে বলে তিনি জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত