শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুমিল্লার চান্দিনায় ৭শ বোতল ফেনসিডিল নিয়ে এ্যম্বুলেন্স খাদে

কুমিল্লার চান্দিনায় ৭শ বোতল ফেনসিডিল নিয়ে এ্যম্বুলেন্স খাদে

নিজস্ব প্রতি‌বেদক ,কু‌মিল্লা 

কুমিল্লার চান্দিনায় ৭শ বোতল ফেন্সিডিল নিয়ে একটি এ্যম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে।                                  বুধবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার কোড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে খাদে পড়ে যাওয়া এ্যম্বুলেন্স থেকে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ঘটনার পর এ্যম্বুলেন্স চালক পলাতক পালিয়ে গেছে । 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম জানায়, মহাসড়কের চান্দিনা এলাকায় একটি এ্যম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই,  এ সময় এ্যম্বুলেন্সটি উদ্ধার করতে গিয়ে ভেতরে বিপুল সংখ্যক ফেনসিডিলের বোতল দেখা যায়।

খুঁজুন