রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কু‌মিল্লার ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

কু‌মিল্লার ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লা ব্যুরো ঃ

কুমিল্লায় জ্বালা‌নি তেলের প‌রিমা‌পে কারচূ‌পি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৭ আগস্ট) এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লা। জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম ব‌লেন কু‌মিল্লা বিএস‌টিআই অ‌ফি‌সের সহায়তায় জেলার পদুয়ার বাজার, আ‌লেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে উক্ত এলাকার ১২টি ফি‌লিং স্টেশ‌নের ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌পে জ্বালা‌নি সরবরাহ করা হ‌চ্ছে কিনা যাচাই করা হয়। 


এ সময় প‌রিমা‌পে কারচূ‌পি করায় (‌ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌ণ অ‌পেক্ষা কম প‌রিমা‌ণে তেল সরবরাহ করায়) এবং প‌রিমাপক য‌ন্ত্রে কারচূ‌পি করায় সুরাতলী পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশন (প্রা.) কে একলাখ টাকা এবং প‌রিমা‌পে কারচূ‌পি করায় কালাকচুয়‌া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশন লি. কে ৫০ হাজার হয়। 

এসময় প‌রিমাপক ইন্সট্রু‌মেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান এবং জেলা  পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলে জানান এই কর্মকর্তা

খুঁজুন