কুমিল্লা ব্যুরো ঃ
কুমিল্লায় এক হাজার ৬০০ লিটার চোরাই ডিজেলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। জেলার বুড়িচং উপহেলার নিমসার বাজার এলাকায় রবিবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা করা হয়। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলো- জেলার বুড়িচং উপজেলার পরিহল পাড়া গ্রামের মো. শাহা আলমের ছেলে মো. সাইফুল ইসলাম রনি (১৯)।
র্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করতো। সে দীর্ঘদিন যাবৎ পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম স্থাপন করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল।
তিনি আরও জানান, এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-২ এর অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কুমিল্লায় ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার -১
কুমিল্লায় ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার -১
কুমিল্লা ব্যুরো ঃকুমিল্লায় এক হাজার ৬০০ লিটার চোরাই ডিজেলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। জেলার বুড়িচং উপহেলার নিমসার বাজার এলাকায় রবিবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা করা হয়। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামী হলো- জেলার বুড়িচং উপজেলার পরিহল পাড়া গ্রামের মো. শাহা আলমের ছেলে মো.
সাইফুল ইসলাম রনি (১৯)।র্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করতো। সে দীর্ঘদিন
যাবৎ পিকআপের উপর বিশেষ কায়দায় তেলের ড্রাম স্থাপন করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল।তিনি আরও জানান, এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-২ এর অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত