নিজস্ব প্রতিবেদক ,কুমিল্লা:
কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ লিটারের বোতলজাত ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। শুক্রবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক দোকানিরর বাড়ি থেকে এই তেল জব্দ করা হয়। ৫লিটারের প্রতিবোতল ৭৬০ টাকা দরে কেনা এসব বোতল তিনি বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুদ করেছিলেন বলে জানিয়েছে ভোক্তা অধিকার। তেলের মালিক কামরুল হাসান স্টোর্স এর সত্বাধিকারি কামরুল হাসানকে এই অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক আছাদুল ইসলাম জানান, অসাধু ব্যবসায়িরা পূর্বেও কম মূল্যের কেনা সয়াবিন তেল মজুদ করেছে এখন বেশি মূল্যে বিক্রি করার জন্য। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার লিটার তেলের ৫লিটারের বোতলগুলো স্থানীয়দের কাছে বিক্রি করে দিয়েছি।
কুমিল্লায় ৩ হাজার লিটার তেল জব্দ। ভোক্তা অধিকারের অভিযান
কুমিল্লায় ৩ হাজার লিটার তেল জব্দ। ভোক্তা অধিকারের অভিযান
নিজস্ব প্রতিবেদক ,কুমিল্লা:কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ লিটারের বোতলজাত ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। শুক্রবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক দোকানিরর বাড়ি থেকে এই তেল জব্দ করা হয়। ৫লিটারের প্রতিবোতল ৭৬০ টাকা দরে কেনা এসব বোতল তিনি বর্তমান মূল্য
৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুদ করেছিলেন বলে জানিয়েছে ভোক্তা অধিকার। তেলের মালিক কামরুল হাসান স্টোর্স এর সত্বাধিকারি কামরুল হাসানকে এই অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরকেও ১০ হাজার টাকা জরিমানা করা
হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক আছাদুল ইসলাম জানান, অসাধু ব্যবসায়িরা পূর্বেও কম মূল্যের কেনা সয়াবিন তেল মজুদ করেছে এখন বেশি মূল্যে বিক্রি করার জন্য। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার লিটার তেলের ৫লিটারের বোতলগুলো স্থানীয়দের কাছে বিক্রি করে দিয়েছি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত