রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবা‌রি গ্রেপ্তার

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবা‌রি গ্রেপ্তার

কুমিল্লা ব্যুরো ঃ

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।২৪ আগস্ট মঙ্গলবার  রাত জেলার লালমাই থানার উত্তর পেরুল ইউ.পি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রাধানগর গ্রামের মোঃ কবির (৩৮) এবং ২। কুমিল্লা জেলার বুড়িচং থানার ডাকলাপাড়া গ্রামের মোঃ রুবেল হেসেন (৩১)।

র‌্যাব ১১‌কোম্পা‌নি অ‌ধিনায়ক মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন জানায়- গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন